ফ্যাশন ডিজাইনে উচ্চতর শিক্ষা

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদের কোনো বিকল্প নেই। এনআইএফটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় মূল্যবান অবদান রাখবে এটি সবার প্রত্যাশা। এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং এমবিএ হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিচালিত সারাবিশ্বব্যাপী একটি আধুনিক শিক্ষা প্রোগ্রাম। যারা এমবিএ ডিগ্রি অর্জন করতে পারে, তাদের ক্যারিয়ার বিকাশের রয়েছে প্রচুর সম্ভাবনা। আপনি এমবিএ করতে চাইলে আপনাকে ভাবতে হবে, এমবিএটা আপনার ক্যারিয়ারের জন্য সকল প্রয়োজনীয়তা মেটানোর নিশ্চয়তা প্রদান করে কি না। এ ছাড়াও ভাবতে হবে, এমবিএ’র ফ্যাকাল্টি মেম্বার করা, বাস্তব প্রশিক্ষণ ও অভিজ্ঞতা পাবেন কি না। যে প্রতিষ্ঠানে এমবিএ করবেন, তাদের শিক্ষার মান কেমন, এমবিএ করার ক্লাসের সময় কখন, কোর্সের মেয়াদ সর্বোপরি ক্যাম্পাসের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা আপনার যোগ্যতা ও সামর্থ্যের মধ্যে কি না তাও ভাবা জরুরি। প্রফেশনাল এমবিএ-তে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসকল বিষয়সমূহ পড়ানো হয় তা হলো—তন্ত্র থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি করে মুনাফা অর্জন করা এলিমেন্টস অব ডিজাইন, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি। এ নিয়ে আরও জানতে কথা বলতে পারেন ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১৩৩৯৯৯৯ এই নম্বরে। মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টার, ২ বছরেই কোর্স সমাপ্ত করা হয়। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। যে সকল ছাত্রছাত্রী নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবে এবং পরীক্ষায় কৃতকার্য হবে, তাদেরকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যেসকল ছাত্রছাত্রীর ফলাফল ভালো, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এ নিয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা। হাতেগোনা দু’একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসব বিষয়ে ডিগ্রি প্রদান করছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ফ্যাশন ডিজাইন টেকনোলজি, এমবিএ ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং ডিগ্রি প্রদান করছে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা।