জাফলংয়ে দুই স্টোনক্রাশার শ্রমিকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই স্টোনক্রাশার শ্রমিকের মৃত্যু হয়েছে। পানামা স্টোনক্রাশার জোনের একটি গর্তে মেশিন মেরামত করতে গিয়ে সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, সোমবার বেলা দেড়টায় গোয়াইনঘাট উপজেলার জাফলং পানামা স্টোনক্রাশার জোনের একটি গর্তে পাথর ভাঙ্গার মেশিন চলাকালে হঠাৎ নষ্ট হয়ে যায়। এ সময় নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার শিমরাইল গ্রামের আউয়াল মিয়ার পুত্র খোকন মিয়া(১৯) এবং হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার নগর গ্রামের আহের হোসেন’র পুত্র ইকবাল হোসেন ( ২১) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সন্ধ্যা ৬টায় গর্তের নিচ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটির সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। সন্ধ্যা ৬টায় এ রির্পোট লেখা পর্যন্ত লাশদ্বয় থানা পুলিশের হেফজতে রয়েছে।

আরও পড়ুনঃ আশুলিয়ায় মা-মেয়েসহ ৩ নারীকে ধর্ষণ, ভণ্ড পীর গ্রেফতার

শ্রমিক দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায় জানান, ‘পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।’

ইত্তেফাক/নূহু