বাংলাদেশ ক্রিকেট দলকে জেপি’র অভিনন্দন

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক ক্রীড়া মন্ত্রী শেখ শহীদুল ইসলাম শ্রীলংকার বিরুদ্ধে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, কোচ ও সকল খেলোয়াড়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গতকাল এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় এছাড়াও বাংলাদেশ দলের স্পিনার আব্দুর রাজ্জাক এক দিনের ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করায় তাকেও আন্তরিক অভিনন্দন জানান। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে এবং ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবে। খবর বিজ্ঞপ্তির।