রাইডারের জন্য শুভকামনা

বৃহস্পতিবার চার্চের বাইরে একটি পানশালা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসে রাইডার। এমন খবর প্রচারিত হওয়ার পরই বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়ে গেছে। রাইডারের আরোগ্য কামনা করেছেন বিশ্ব ক্রিকেটের সঙ্গে সংশ্লি¬ষ্ট অনেকেই। নিউজিল্যান্ডের দলের টুইটার পেজে বলা হয়, ‘আজ সকালে পুরো নিউজিল্যান্ড দলে ভাবনা জুড়েই জেসে।’ অস্ট্রেলিয়ার সাবেক পেশার ডেমিয়েন ফ্লেমিং টুইটারে লিখেছেন, ‘আক্রমণের দুঃসংবাদ শোনার পর থেকেই আমাদের চিন্তায় ইনসেন্টিভ কেয়ারে থাকা রাইডার।’ আইপিএল সিইও সুন্দর রমন টুইটারে লিখেছেন, ‘জেসে রাইডার অতি দ্রুত সেরে উঠবেন।’ ক্রিকেট ধারাভাষ্যকার হার্ষা বোগলে লিখেছেন, ‘ওহ! সত্যিই এটা রাইডারের জন্য দুঃসংবাদ।’ তিনি আরো বলেন, ‘রাইডারের খবর শুনে প্রথমেই আমার একজন সহকর্মী ও বন্ধুর কথা মনে হয়েছে।’ ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল লিখেছেন, ‘জেসের জন্য প্রার্থনা। আশা করছি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে সে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল টুইটার বার্তায় লিখেছেন, ‘জেসে রাইডার সম্পর্কে দুঃসংবাদ পেলাম। আশা করি সে সুস্থ হয়ে উঠবে। তাকে এবং তার পরিবার নিয়ে চিন্তিত।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তী গ্রে¬ন ম্যাকগ্রা টুইট করেছেন, ‘আমাদের চিন্তা নিউজিল্যান্ড ক্রিকেটার রাইডার ও তার পরিবারকে নিয়ে। জেসে আক্রান্ত হয়েছেন এবং ইনসেন্টিভ কেয়ারে আছেন। আমরা অতি দ্রুত তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কামনা করছি।’ রাউডারের সতীর্থ খেলোয়াড় স্কট স্টাইরিসও তার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন। ইংল্যান্ড অফ স্পিনার গ্রায়েম সোয়ান টুইট করেছেন, ‘জেসে রাইডার সম্পর্কে দুঃসংবাদ শুনলাম। পুরোপুরি এবং অতি দ্রুত তার সুস্থতা কামনা করছি।’ - বাসস