ফ্রিল্যান্সিং বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ১৮:৩৫
সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ‘টেকিং ফ্রিল্যান্সিং টু নেক্সট হাইট’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) সচিব নজরুল ইসলাম খান। বৈঠকে বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ে অগ্রগতির কিছু তথ্য তুলে ধরে এই বিষয়ে আমাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেন। অনুষ্ঠানে আলোচনায় অন্যান্য বক্তারাও ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার তথ্যগুলো তুলে ধরেন। পাশাপাশি এই খাতে এগিয়ে যাওয়ার সমস্যাগুলো এবং সেগুলো থেকে উত্তরণের উপায় সম্পর্কেও আলোচনা করেন তারা। গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বিসিএস-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. মইনুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মো. শহিদ-উল মুনির, পরিচালক মোস্তাফা জব্বার ও ফয়েজুল্লাহ খান, বাংলাদেশে ওডেস্কের এমব্যাসেডর মাহমুদ হাসান সানি, ইল্যান্সের এমব্যাসেডর সাইদুর মামুন খান, ফ্রিল্যান্সার ডট কমের এমব্যাসেডর নাবিলা খোরশেদ, ২০১১ সালের বেসিস বর্ষসেরা ফ্রিল্যান্সার শাওন ভূঁইয়া, আলামিন চৌধুরী, ২০১২ সালের বেসিস বর্ষসেরা ফ্রিল্যান্সার সাঈদ ইসলাম, খোরশেদ আলম এবং আরও কয়েকজন সফল ফ্রিল্যান্সার।