ব্রাদারের পার্টনার কনফাররেন্স অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ১৮:৩৫
সম্প্রতি গ্লোবাল ব্র্র্যান্ডের আয়োজনে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রাদার পার্টনার কনফারেন্স ২০১৩’ শীর্ষক অনুষ্ঠান। ব্রাদার প্রিন্টারের ঢাকা অঞ্চলের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের শতাধিক ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আইডিবি শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাস, পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার বাংলাদেশে ব্রাদার ব্র্যান্ডের উত্তরণের কথা তুলে ধরেন। পরিচালক জসিম উদ্দিন খন্দকার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পূর্বের ন্যায় ভবিষ্যতেও সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। পরে ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার ব্রাদারের সংক্ষিপ্ত পরিচিতি ও পণ্য সম্পর্কে আলোকপাত করেন। পরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।