দ্বিতীয় বিভাগ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে গতকাল শনিবার জয় পেয়েছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি, র্যাপিড ফাউন্ডেশন, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ও গোপীবাগ ফ্রেন্ডস এসেসিয়েশন। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে ৩০ রানে হারিয়েছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। বিকেএসপি মাঠে র্যাপিড ফাউন্ডেশন ৮৩ রানের বড় ব্যবধানে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে হারায়। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ৭ উইকেটে উদয়চল ক্লাবকে পরাজিত করে। এবং সিটি ক্লাব মাঠে ধানমন্ডি ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটে হারিয়েছে গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন।