আবাহনীর হার অব্যাহত
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ২১:২৯
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে আবাহনী টানা দুই ম্যাচ হেরে এখন রেলিগেশন শংকায় ভুগছে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি ২৯ রানে হারায় আবাহনীকে। অমিত বিশ্বাসের সেঞ্চুরি সত্ত্বেও হার এড়ানো সম্ভব হয়নি আবাহনীর ।
সংক্ষিপ্ত স্কোর : চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি ২৩০/৮ (রাজিব ৭৪, ইকবাল ৬৬; নাদিফ চৌধুরী ৩/৫২)। আবাহনী ২২১/১০ (অমিত ১০১, ইয়াসির ২৩, নাসির ১৬; সাইদুল ২/১, আরাফাত ২/২২, রাজিব ২/৪০)।
রাইজিং স্টার জয়ের ধারায়
রাইজিং স্টার ক্লাব জয়ের ধারায় ফিরেছে। গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার ২৫ রানে শতদল জুনিয়রকে পরাজিত করে।
এর আগের দিন ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং সিটি কর্পোরেশন একাদশ ১৩০ রানের বিশাল ব্যবধানে শতাব্দী ক্লাবের বিপক্ষে জয়ী হয়।