রেটিং দাবার খবর

ফিদে মাস্টার রেজাউল হক, ফাহাদ রহমান ও ভারতের হার্সাল সাহী গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সংগঠন সিক্স সিজনস আয়োজিত ফিদে রেটিং দাবার অষ্টম রাউন্ডের খেলা শেষে ছয় পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। উত্তরায় ১৪ নম্বর সেক্টরে অনুষ্ঠানরত এ প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে ফাহাদ ভারতের নিকলেশ কুমার জৈনকে, হার্সাল আব্দুল্লাহ আল সাইফকে, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক মাহমুদা হক চৌধুরী মলিকে ও যোয়ার হক প্রধান তানজিনা আক্তার তানিকে হারায়। রেজা ফারজানা হোসেন এনির বিরুদ্ধে ওয়াকওভার পান। আজ দুপুর ২টা হতে নবম এবং শেষ রাউন্ডের খেলা শুরু হবে।