বাংলাদেশে প্রথমবার ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত

বাংলাদেশের আইবিসিএস-প্রাইমেক্স এবং ভারতের জিটি এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং। গত ২৬ থেকে ৩০ মার্চ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন ভিএমওয়্যার কর্তৃক সার্টিফায়েড ভারতের অভিজ্ঞ প্রশিক্ষক ওয়াইস আহমেদ শরীফ। মোট ১৩জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে উক্ত প্রশিক্ষণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংয়ের ২য় ব্যাচটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল। এটিও আয়োজন করছে আইবিসিএস-প্রাইমেক্স। এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন ০১৭১৩৩৯৭৫৬৭-৮ নম্বরে।