এশিয়ান জুনিয়র দাবায় হারলেন সিয়াম

স্পোর্টস রিপোর্টার আরব আমিরাতের শারজায় অনুষ্ঠানরত এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে গতকাল তৃতীয় রাউন্ডের খেলায় হেরে গেছেন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক সিয়াম। তৃতীয় রাউন্ডে সিয়াম ভারতের আন্তর্জাতিক মাষ্টার নারায়ন শ্রীনাথের কাছে হেরেছেন। চতুর্থ রাউন্ডের খেলা গতকাল রাতে শুরু হয়েছে। চতুর্থ রাউন্ডে সিয়াম কাজাখিস্তানের মুকাশেভ আসিমের সাথে খেলছিলেন। সিয়াম তিন খেলায় ২ পয়েন্ট পেয়েছেন। রবিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ইকরামুল হক সিয়াম সিরিয়ার আন্তর্জাতিক মাষ্টার আই পি বাসিরকে হারিয়েছিলেন।