কোয়ালিটি ও শতদল জয়ের ধারায়

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও শতদল ক্লাব জয়ের ধারায় ফিরেছে। গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৪৬ রানে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারায়। সংক্ষিপ্ত স্কোর : কোয়ালিটি ক্লাব - ২৮৪/৮ (লিটন ৮৯, জাহেদ ৩২, সুজন দাশ ২৬ অপঃ, মো. শরীফ ২৫, ইমতিয়াজ ২২, আরাফাত ২১; আশরাফুল আজিজ ৪/৬২)। নওজোয়ান ক্লাব - ২৩৮/৯ ( মোশারফ বাবু ৬৬ অপঃ, আমজাদ ৪০, মো. রোকন ২৮, শরীফুল ২২; মো. শরীফ ৪/৪৭, ইমতিয়াজ ২/৪১)। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে শতদল ক্লাব ৫ উইকেটে হারায় শহীদ শাহাজাহান সংঘকে। সংক্ষিপ্ত স্কোর : শহীদ শাহাজাহান সংঘ - ২৩৭/৯ (অমিত ১০২, সাদ্দাম ৩০, তানভীর ৩০; মাসুদ ৪/৫৪, নুরুজ্জামান ৩/৩৬)। শতদল ক্লাব - ২৪১/৫ (মাসুদ ৭১ অপঃ, রুবেল মিয়া ৬৭, নুরুজ্জামান ৪৮ অপঃ, রূপম দাশ ৩১; রায়হান ২/৩৬।