এক বছরে ৪০ কোটি ডলার জাপানি ঋণ সহায়তা

বাংলাদেশ ২০১২ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জাপান থেকে ঋণ সহায়তা হিসাবে প্রায় ৪০ কোটি ইউএস ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করেছে। জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থা (জাইকা)-এর বাংলাদেশ অফিস থেকে দেয়া গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪০ বছরের মধ্যে এক বছরে জাপানের দেয়া এ সহায়তা দ্বিতীয় সর্বোচ্চ। আর জাপান অফিসিয়াল ডেভলপমেন্ট এ্যাসিসটেন্সের (ওডিএ) আওতায় বাংলাদেশ সপ্তম বৃহত্তম ঋণ গ্রহিতা। বিজ্ঞপ্তিতে আরো জনানো হয় এ সহায়তা গত বছরের তুলনায় দ্বিগুণ। আর এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত জাইকার দ্বিতীয় সর্বোচ্চ ঋণ সহায়তা। ১৯৮৬ সালে জাপান বাংলাদেশকে ৪৫ কোটি ইউএস ডলার ঋণ সহায়ত দিয়েছিল। ২০১২ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এ অর্থ ছাড়করণকে যুগান্তকারী উল্লে¬খ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দু’দেশের সরকার, উপদেষ্টা ও এজেন্ট ব্যাংকগুলোর যৌথ উদ্যোগের ফলেই এটা সম্ভব হয়েছে। এদিকে জাপান বাংলাদেশকে এ বছর সর্বোচ্চ ১৪০ কোটি ডলারের ওডিএ ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।