ডিআইইউ-তে ক্যাম্পাস রেডিও’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ১৮:৪২
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন ‘ক্যাম্পাস রেডিও’। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার কবীর বকুল, যাত্রী’র প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউ-এর সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান, ঊর্ধ্বতন সহকারী পরিচালক (আইটি) নাদির বিন আলী, মিডিয়া ল্যাবের ইনস্ট্রাকটর এসএম রাজ্জাক। প্রতীকী একটি রেডিওর পর্দা উন্মোচনের মাধ্যমে ক্যাম্পাস রেডিও’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ও আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।