টেক ফ্যাশন
এজিস প্যাডলক পোর্টেবল হার্ডডিস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২১:১৬
তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এপ্রিকন তৈরি করেছে এজিস প্যাডলক ৩.০ নামের পোর্টেবল হার্ডডিস্ক। এতে ব্যবহার করা হয়েছে ২৫৬-বিট এইএস এনক্রিপশন ফিচার। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে রয়েছে রিয়েলটাইম এনক্রিপশনের সুবিধা। ফলে যেকোনো সময়েই রিয়েল টাইমে তথ্যের সুরক্ষা নিশ্চিত করা যায়। প্লাগ-অ্যান্ড-প্লে এই পোর্টেবল হার্ডডিস্কের উপরের অংশে রয়েছে একটি পূর্ণাঙ্গ নম্বর প্যাড। এতে রয়েছে একটি এলইডি লাইটও। ডিভাইসটি পিসিতে সংযুক্ত থাকা অবস্থায় লাইটটি জ্বলে থাকে। নম্বর প্যাডের মাধ্যমে পিন (সর্বোচ্চ ১০ অক্ষর) প্রদান করেই আনলক করা যায় এই ডিভাইসটি। ভুল পিন ইনপুট করলে এলইডিটি সংকেত প্রদান করে। নম্বর প্যাডের ক্যানসেল বাটনে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসটি লক হয়ে যায়। তথ্যের সুরক্ষা নিয়ে যারা অত্যন্ত চিন্তিত, তাদের জন্যই এই ডিভাইস। আমাদের দেশেও হয়ত শীঘ্রই এটি বাজারে সহজলভ্য হবে।