টেকফটো
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২১:১৬
প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
শরীরের কোনো অঙ্গের বিকল্প হিসেবে রোবটিক অঙ্গ হিসেবে হাইব্রিড অ্যাসিস্টিভ লিম্ব (হাল) তৈরি করছেন বিজ্ঞানীরা। ছবিতে ফ্রান্সের একজন মন্ত্রী ফ্লের প্যালেরিন এরকম একটি প্রোটোটাইপ দেখছেন।
===
মরুভূমিতে পানির সংকটে পানি বিশুদ্ধকরণে রয়েছে ‘ওয়াটারপড’। ছবিতে মরুভূমিতে একজন যাযাবরকে এইরকম একটি ওয়াটারপড স্থাপনের পদ্ধতি প্রদর্শন করছেন দুই বিজ্ঞানী।
===
সম্প্রতি শ্রীলংকার বাজারে এইচপি’র এলিটপ্যাড ৯০০ ট্যাবলেট পিসি অবমুক্ত করার একটি মুহূর্ত।
===
জাপানের একটি গবেষণাগারে জাপান-ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে হিউম্যানয়েড রোবট এইচপিআর-২, যা মানুষের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। ছবিতে সেই রোবটটিকেই দেখা যাচ্ছে।
===
নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি’র একদল গবেষক তৈরি করেছেন পিঁপড়ার মতো আকৃতির ক্ষুদ্রাকৃতির রোবট। ছবিতে এরকম কয়েকটি রোবটকে দেখা যাচ্ছে।