পেশাদার ফুটবল শুরু শনিবার
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৫
স্বাধীনতা দিবস কাপ ফুটবল শেষ। এবার পেশাদার লীগ হবে। শনিবার থেকে পেশাদার লীগ পুনরায়
মাঠে গড়াবে। গত ২০ ফেব্রুয়ারি লীগের খেলা স্থগিত হয়। চ্যালেঞ্জ কাপ ফুটবল এবং স্বাধীনতা কাপ ফুটবলের জন্য খেলা হয়নি। প্রায় দেড় মাস খেলা স্থগিত ছিল। শেষ দুই রাউন্ড খেলা বাকি রয়েছে। শনিবার এক রাউন্ডের খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং শেষ রাউন্ডের খেলা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।