ইমাজিন কাপ বাংলাদেশের চূড়ান্ত পর্ব ৬ এপ্রিল

সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ অফিসে অনুষ্ঠিত হয়ে গেল ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩-এর প্রাথমিক বাছাই। সারাদেশ থেকে যে প্রকল্পগুলো জমা পড়ে তা থেকে এদিন বাছাই করে ১২টি দলের প্রকল্প হাজির করা হয় বিচারকদের সামনে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর সিনিয়র কনসালটেন্ট ফখরুজ্জামান, রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট নিলয় রহমান, ডাচ-বাংলা ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ, ব্রেইনস্টেশন২৪-এর সিইও রইসুল কবির ও মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব। বিচারকরা ৪টি দলকে বাংলাদেশ রাউন্ডের চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করেন। দলগুলো হলো কুয়েটের নার্ডক্যাটস, এআইইউবি’র টিম ব্লু, বুয়েটের বুয়েট১০১ এবং এআইইউবি’র টিম ফিনিক্স। এআইইউবি’র বনানী ক্যাম্পাসে এই দলগুলোর তৈরি করা প্রকল্প নিয়ে ইমাজিন কাপের বাংলাদেশ রাউন্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৬ এপ্রিল। এই পর্বের বিজয়ী দল অংশ নেবে ইমাজিক কাপের চূড়ান্ত পর্বে, রাশিয়ায়।