প্র কা শ না
ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ১৯:০৩
বাংলাদেশে অনেকেই এখন আউটসোর্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তবে অনেকেই আউটসোর্সিং কাজ করতে চাইলেও এ সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। তাদের জন্যই জ্ঞানকোষ প্রকাশনী বের করেছে মিজানুর রহমানের লেখা ‘ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং’ বইটি। বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক-এ কাজ করার যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এতে। বইয়ের ১৫টি অধ্যায়ে রয়েছে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ওডেস্কের সাধারণ পরিচিতি, ওডেস্কে সক্রিয় অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্ট ভেরিফাই, পোর্টফোলিও আপলোড করা, ভালো কভার লেটার লেখা, ওডেস্ক রেডিনেস টেস্ট, প্রজেক্ট বিড করা প্রভৃতি বিষয় খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। এ ছাড়া টাকা জমা করা এবং টাকা উত্তোলনের প্রক্রিয়াও আলোচনা করা হয়েছে এতে। সবশেষে ফরেক্স ট্রেডিং এবং বাস্তবসম্মত কিছু প্রজেক্টের কাজও দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ। সিডিসহ ৫০৪ পৃষ্ঠার বইটির মূল্য ৪০০ টাকা।