জামায়াতকে হেফাজতের জন্যই মাঠে নেমেছে হেফাজতে ইসলাম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪৫
ইসলাম রক্ষার জন্য নয় জামায়াতকে হেফাজতের জন্যই হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলে মন্তব্য করেছে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি)।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা একথা বলেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির সাথে সাথে জামায়াত-শিবির-হেফাজতে ইসলাম নিষিদ্ধ এবং সাংবাদিক-কলামিস্ট- ব্লগারদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মোমিন মেহেদীর সভাপতিত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, নতুন ধারা বাংলাদেশের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আলম, মহিলা ধারার কেন্দ্রীয় আহ্বায়ক লিন্ডা তামিন প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, হেফাজতে ইসলাম ইসলাম নয়, জামায়াতে ইসলামের হেফাজতের জন্য মাঠে নেমেছে।