টানা চতুর্থ এসিসি টি২০
শিরোপা আফগানিস্তানের
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪৫
স্পোর্টস ডেস্ক
স্বাগতিক নেপালকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এসিসি টি-টোয়েন্টি শিরোপা জিতল আফগানিস্তান। ১৩ বল বাকি থাকতে সাত উইকেটের জয় পায় যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট দল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০০৭ সালে টুর্নামেন্টটি শুরু করার পর এ পর্যন্ত চারটি আসর মাঠে গড়িয়েছে। চারটি আসরেই চ্যাম্পিয়ন হলো আফগান ক্রিকেটাররা।
গুলবাদিন নাইবের অলরাউন্ডিং পারফরমেন্সে সহজ জয় পেয়েছে আফগানিস্তান।
টস জিতে ফিল্ডিং নিয়ে স্বাগতিকদের ছয় উইকেটে ১৩৫ রানে বেধে দেয় তারা। নেপালের পক্ষে অধিনায়ক পারাস খাদকা ৪০ বল খেলে সর্বোচ্চ ৫০ রান করেন। নাইব বল হাতে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৪৩ রানে অপরাজিত থেকে ম্যাচজয়ী ইনিংস খেলেন। অপর প্রান্তে অধিনায়ক মোহাম্মদ নবী ২৩ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার করিম সাদিক ২৫ বলে ৩২ রান করেন।
ম্যাচসেরা হয়েছেন নাইব। অপরদিকে সিরিজ সেরা হন নেপাল অধিনায়ক পারাস খাদকা। বাংলানিউজ