চার লেনে উন্নীতকরণ কাজ দৃশ্যমান হবে অক্টোবরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন কাজ আগামী অক্টোবরে দৃশ্যমান হবে। গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভায় একথা জানানো হয়। নবম জাতীয় সংসদের ‘যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মেজর জেনারেল আব্দুস সালামের সভাপতিত্বে বৈঠকে সদস্য হিসেবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাগুফতা ইয়াসমিন, মো. আবু জাহির এবং মো. গোলাম মাওলা রনি অংশগ্রহণ করেন। বৈঠকে বিআরটিএ কর্তৃক গতিনিয়ন্ত্রক সংক্রান্ত তথ্যাবলী উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গ্যাসচালিত যানবাহনে গতি মনিটর করার জন্য স্পিড গান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতর/অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।