‘দ্য ববস’ প্রতিযোগিতার ভোট গ্রহণ শুরু
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ১৮:৫৪
বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী ৭ মে পর্যন্ত ভোট প্রদান করে নির্বাচন করতে পারবেন ডয়েচ ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য ববস ২০১৩’। বিশ্বের ১৪টি ভাষার বিচারকরা এই প্রতিযোগিতার জন্য ৩৬৪ ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছেন। চূড়ান্ত এই মনোনয়ন তালিকা তৈরিতে তারা সময় নিয়েছেন তিন সপ্তাহ। প্রতিযোগিতায় ৩৪টি বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীদের পাঠানো চার সহস্রাধিক মনোনয়নের মধ্য থেকে এই চূড়ান্ত মনোনয়ন নির্বাচিত করা হয়। চলতি বছর বাংলা ভাষার পক্ষে চূড়ান্ত লড়াইয়ে থাকছে নিঝুম মজুমদারের ব্লগ, লাকি আক্তার, শিক্ষক ডট কম, তথ্যকল্যাণী, বেশতো এবং আসিফ মহিউদ্দীনের ব্লগ। সেরা বাংলা ব্লগ এবং সেরা অনুসরণযোগ্য ক্যাটাগরিতে আরও কয়েকটি বাংলা ব্লগ এবং প্রোফাইল রয়েছে। www.thebobs.com/bengali ঠিকানায় গিয়ে সামাজিক যোগাযোগ আইডি বা ডয়চে ভেলে আইডি দিয়ে ভোট দেওয়া যাবে।