শুরু হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা

জিপিআইটি (www.gpit.com) ও অনলাইন পোর্টাল প্রিয়.কম (www.priyo.com)-এর আয়োজনে অনুষ্ঠিত হবে মোবাইল অ্যাপস প্রতিযোগিতা। সম্প্রতি এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যাপস প্রতিযোগিতা ২০১৩’ শীর্ষক এই আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জিপিআইটির প্রধান নির্বাহী রায়হান শামসি, প্রধান কর্পোরেট অ্যাফেয়ার অফিসার রনি রিয়াদ রশিদ এবং প্রিয়.কমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন, প্রধান স্ট্র্যটেজি অফিসার মো. মুশফিকুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার বা যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।