বাংলা নববর্ষে ফ্রি ওয়ালপেপার দিচ্ছে সূর্যমুখী
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ১৮:৫৫
সূর্যমুখীর অ্যান্ড্রয়েড দল এবারে গুগল প্লে স্টোরে যুক্ত করেছে বাংলা নববর্ষ উপলক্ষে চমত্কার সব ওয়ালপেপার। ‘বাংলা নববর্ষের শুভেচ্ছা’ লেখা এই ওয়ালপেপারটি গুগল প্লে এবং সূর্যরাজ্য (shurjorajjo.com.bd) থেকে ফ্রি ডাউনলোড করা যাবে। বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ সব দিনকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা থেকেই এই উদ্যোগ নিয়েছে সূর্যমুখী।