সিরিজ হারল বাংলাদেশি মেয়েরা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৩, ২১:৪৮
দুর্বল ব্যাটিংয়ের কারণে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে ভারতীয় মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাজয় নিশ্চিত করল সফরকারী বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ভদোদরায় বাংলাদেশ দল ৭ উইকেটে হেরেছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে। আজ একই ভেন্যুতে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
গতকাল বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটসম্যানদের ধীরগতির ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান করতে পেরেছিল সালমা খাতুনের দল। শাহনাজ ১৫, ফারজানা ২৩, শুকতারা ২৯ রান করেন; সালমা ১৪ রানে অপরাজিত ছিলেন।
দুই ওপেনার দেশপান্ডে ও মেশ্রামের ব্যাটিংয়ে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলে ভারতীয়রা। এরপর খেলার ২ ওভার বাকী থাকতে জয় পেয়ে যায় তারা। বাংলাদেশের পান্না ঘোষ ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।