অনুর্ধ্ব ১৬ এশিয়া কাপ হকি

বাংলাদেশের শুভ সূচনা

বাংলাদেশ দল সিঙ্গাপুরে অনুষ্ঠানরত অনুর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় শুভ সূচনা করলো। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার নিজেদের প্রথম খেলায় লাল-সবুজ জার্সীধারীরা ৭-২ গোলে পরাজিত করে সিঙ্গাপুরকে। এরপর গতকাল রাতে দলটি দ্বিতীয় খেলায় মালয়েশিয়াকে হারায় ৬-৩ গোলে। আজ শুক্রবার সকালে দেশের দল কাজাখস্তানের মোকাবেলা করবে।