আমানের মুক্তি দাবিতে ডিসিকে স্মারকলিপি

ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমান উল্লাহ আমানের মুক্তি চেয়ে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের কাছে স্মারকলিপি দিয়েছেন আমান উল্লাহ আমান মুক্তি পরিষদ। বৃহস্পতিবার জেলা পরিষদ ভবনের জেলা প্রশাসকের কক্ষে গিয়ে এ স্মারকলিপি দেয়া হয়। ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসের ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা পরিষদ ভবনে জেলা প্রশাসকের কক্ষে গিয়ে আমান উল্লাহ আমান মুক্তি পরিষদের পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমান উল্লাহ আমানের মুক্তি চেয়ে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের কাছে স্মারকলিপি দেন।