উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমী স্থাপনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের সব উপজেলায় শিল্পকলা একাডেমী স্থাপনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, চয়ন ইসলাম, মাহফুজা মণ্ডল, নিলোফার চৌধুরী মনি এবং পিনু খান সভায় অংশগ্রহণ করেন।