সাংবাদিক কল্যাণ ফান্ডের সহায়তা পেলেন ১৩ জন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফান্ডের কার্যপরিচালনা পরিষদের এক সভা গত ৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ১৩ জন সাংবাদিককে ২ লাখ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। সাহায্যপ্রাপ্ত সাংবাদিকরা হলেন সড়ক দুর্ঘটনায় নিহত বিভাস চন্দ্র সাহার স্ত্রী তপতী ভূঁইয়া, এটিএম শামসুজ্জোহা, হাফিজউদ্দিন আহমেদ, নির্মল চন্দ্র দাস, এনামুল হক, নূরুদ্দীন আহমেদ, মশিউর রহমান বাদল, সুভাষ কারণ, নিখিল চন্দ্র ভদ্র, শিশির বড়ুয়া, হাসান নাসির, মিহির কে. চক্রবর্ত্তী এবং প্রদ্যোত্ শ্রী বড়ুয়া। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে নিহত, আহত, অসুস্থ, দুস্থ সাংবাদিকদের আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। ৮৮ সাংবাদিককে কল্যাণ ফান্ড সহযোগিতা দিয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি