টিপস

বাইরেও থাকুন সতেজ

গরমের মেকআপে হালকা অয়েল ফ্রি ধরনের কসমেটিক্স ব্যবহার করুন। তবে ভুলেও ভারী মেকআপ করবেন না। সানস্ক্রিনের সুফল শতভাগ পেতে এর সাথে ফাউন্ডেশন মিশিয়ে লাগান। রোদের তাপ থেকে ত্বককে বাঁচাতে বরফ দিয়ে হালকা ম্যাসেজ করুন। গরমে ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহার করলে তা গলে যেতে পারে। তাই চেষ্টা করুন পাউডার জাতীয় কসমেটিক্স ব্যবহার করতে। গরমে ত্বক ঝকঝকে রাখার প্রথম ধাপ হলো ডিপ ক্লিনজিং। এ জন্য সৌন্দর্য সাবান বা আলাদা ক্লিনজার, স্ক্রাব ব্যবহার করতে পারেন। ত্বকে আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন ফ্লাওয়ার বেজড স্কিন টনিক যেমন ল্যাভেন্ডার বা রোজ স্কিন টনিক (গোলাপ জল) ফ্রিজে রেখে তুলা দিয়ে মুখের ত্বকে লাগাতে পারেন। গ্রীষ্মে ঠোঁটের সাজ হিসেবে লিপলাইনার বাদ দিতে পারেন। আর ‘লিপকালার’ হিসেবে ব্যবহার করুন হালকা গোলাপি বা ব্রাউন কালারের মতো ‘ন্যাচারাল’ কোনো কালার। নিয়মিতভাবে আট থেকে দশ গ্লাস পানি পান করুন। রোদে বের হওয়ার আগে অবশ্যই ছাতা ও সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন। মেকআপ, ঘাম মিশে যেন তৈলাক্ত অবস্থার সৃষ্টি না করে সেদিকে দৃষ্টি দিন। আরামদায়ক, ঢিলেঢালা, সাদা বা অন্য হালকা রঙের পোশাক পরুন। কালো পোশাকে রোদে গরম লাগবে বেশি। এতে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে চেহারা বাজে দেখাবে। ফলে অল্প তাপেই হিট সিনকোপ হবে বেশি। বাইরে থেকে এসেই স্বাভাবিক পানিতে মুখ ধুয়ে ফেলুন। তারপর ফেসওয়াশ ব্যবহার করুন। সম্ভব হলে বারবার স্বাভাবিক পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের ধুলাবালি, তেল, রোগজীবাণু পরিষ্কার হয়ে যাবে।