টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৩০
স্পোর্টস রিপোর্টার
প্রথম দু’ ম্যাচে প্রতিরোধ গড়তে না পারলেও গতকাল ভারতীয় মেয়েদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিন ম্যাচ সিরিজের শেষটিও হেরে হোয়াইটওয়াশই হল বাংলাদেশের মেয়েরা।
স্বাগতিক ভারতকে ১২৩ রানে বেঁধে ফেলে বাংলাদেশ তোলে ১১৩ রান। ফলে ১০ রানে হেরে যায় সফরকারী মেয়েরা। প্রথম দুটি টি-টোয়েন্টি হারার আগেই সিরিজ খুঁইয়েছিল বাংলাদেশ। কাল শেষ ম্যাচটিও হেরে গেল তারা।
গতকাল শুক্রবার মুম্বাইয়ের বরোদায় অধিনায়ক সালমা খাতুন ও পান্না ঘোষ দুটি করে উইকেট নেন; ভারত ১২৩ রানের পুঁজি পায়। বাংলাদেশের লতা মন্ডল ৩২ ও শুকতারা ২৫ রান করলেও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশি মেয়েরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রানের। প্রথম বলে ফাহিমা ফিরে যান। বাকি পাঁচ বলে মনি ও পান্না ১৪ রান তুলেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে আহমেদাবাদে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারতীয় মহিলা দল- ২০ ওভারে ১২৩/৯ (সৃতি ৩৯, হারমানপ্রিত ২০, মনা ২২, সালমা ২/৩০, পান্না ২/২৪)।
বাংলাদেশ মহিলা দল- ২০ ওভারে ১১৩/৭ (লতা ৩২, শুকতারা ২৫, রুমানা ১৫, রিতু অপ: ১৫, একতা ২/২৮)।
ফল: ভারতীয় মহিলা দল জয়ী ১০ রানে।