অবশেষে আসছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৩১
স্পোর্টস রিপোর্টার
অবশেষে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় আসছে। নিরাপত্তাজনিত কারণে প্রথমে আসতে না চাইলেও শেষ পর্যন্ত একমাসের সফর করতে রাজি হয়েছে শ্রীলংকা যুব দল। দুটি চারদিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ এপ্রিল তাদের ঢাকায় পৌছার কথা রয়েছে। কাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৭ এপ্রিল শ্রীলংকা ঢাকায় এসে ১০ এপ্রিল থেকে চারদিনের ম্যাচ খেলবে। দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ১৬ এপ্রিল।
এদিকে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও ঢাকায় আসছে ক্রিকেট এসেসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) অনূর্ধ্ব-১৭। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সাথে তারা হোম সিরিজ খেলবে। স্কুল ক্রিকেটও শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে।