মৌলভীবাজারে প্রথম বিভাগ ক্রিকেট

ওয়ান্ডারার্স ক্লাবের বিশাল জয়

মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার স্টেডিয়ামে সাদিয়া কমিউনিটি সেন্টার প্রথম বিভাগ ক্রিকেট লিগে ওয়ান্ডারার্স ক্লাব ২৮২ রানে জিতেছে। তাদের তোলা ৩০২ রানের জবাবে মাত্র ২০ রান করে অলআউট হয়ে যায় ইলেভেন স্টার। সংক্ষিপ্ত স্কোর : ওয়ান্ডারার্স-৪৯.৫ ওভারে ৩০২/১০ (শাহীনুর অপরাজিত ৯৯, প্রকাশ ৬৮; নয়ন ৪/২৪) ইলেভেন স্টার-৮ ওভারে ২০/১০ (সৌরভ ৫/৮, রেজওয়ান ৪/৮)। এর আগে ওয়ান্ডারার্স ক্লাব ২৯ মার্চ লিগে ক্লাব সান ফ্লাওয়ারের বিরুদ্ধে ৪৩২ রান করে। সে ম্যাচে সানফ্লাওয়ার্স ১০৬ রানে অলআউট হয়ে গেলে ৩২৬ রানে জয়ী হয় ওয়ান্ডারার্স।