বড়লেখায় স্কুলপর্যায়ে
মাসব্যাপী ভলিবল
প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৩১
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বড়লেখা উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রশিক্ষণ গত বৃহস্পতিবার বিকেলে জেলার বড়লেখা উপজেলার পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। বড়লেখা উপজেলার বড়লেখা পি.সি উচ্চ বিদ্যালয়, ছোটলেখা নিম্ন-মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৩০জন বালক অংশ নিচ্ছে এই কর্মসূচিতে। পি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলামউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক অফিসার সমির কান্তি দেব, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সিলেট ভলিবল দলের অধিনায়ক মান্না দেব ও ভলিবল প্রশিক্ষক গিয়াসউদ্দিন।