গ্রেফতারকৃত বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবি

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রিজভী আহমদ, মো. শাহজাহান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সহ-তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ গ্রেফতারকৃত হাজার হাজার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান একথা বলেন। ন্যাবের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সামছুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, ডা. মো. আবু তোহা, ন্যাব সেক্রেটারি শাহানারা খাতুন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি