মিয়ানমারে গণহত্যা বন্ধে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২১:৫৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী মিয়ানমারে মুসলিম গণহত্যা, মসজিদ, মাদরাসা ও মুসলমানদের ঘর-বাড়ী জ্বালিয়ে দেয়ার পরও ওআইসি ও জাতিসংঘের কোনো প্রকার প্রতিবাদ না করা এবং রহস্যজনক নিরবতা মুসলিম উম্মাহকে মর্মাহত করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ হাউজ বিল্ডিং চত্বরে জমায়েত ও গণমিছিল পূর্ব জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জমায়েতে বক্তব্য রাখেন- মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, নগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম প্রমুখ। পরে একটি মিছিল ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের দিকে রওনা হয়ে পুরানা পল্টন মোড়ে পৌঁছলে পুলিশ ৩ স্তরের ব্যারিকেড দিয়ে মিছিলের গতিরোধ করে। পরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।