পুঁজিবাজারে আইটি কোম্পানি অন্তর্ভুক্তি প্রক্রিয়া সহজ করতে বেসিস’র আহ্বান
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সাথে তার অফিসে সাক্ষাত্ করেন। সাক্ষাতকালে বেসিস নেতৃবৃন্দ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের (Venture Capital Fund) জন্য বিশেষ নীতিমালা প্রণয়ন করা এবং আইপিও’র ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক সর্বনিম্ন Paid-up Capital-এর পরিমাণ ১০ কোটি টাকা নির্ধারণ করার প্রস্তাব করেন। এসইসি চেয়ারম্যান বেসিসকে সম্ভব সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বেসিস’র সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলী উপস্থিত ছিলেন।