ভি ন দে শি
৫ জন ভিনদেশি ভিডিও এডিটর
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৫
জ ন
১৯৬০ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন এই বিখ্যাত ভিডিও এডিটর। আমেরিকায় জন্ম নেওয়া এই তরুণ প্রতিভা বেশ কিছু বিখ্যাত সিনেমার সাথে কাজ করেছেন। তার করা বেশ কিছু আলোচিত ও জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে একটি হলো স্পাইডার ম্যান। জন হলেন টাইলা মিলারের ছেলে। তিনি নিজেও সিনেমার সাথে জড়িত ছিলেন। আর্ট, ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর পড়াশোনা করেন তিনি। তিনি তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন চ্যানেলগুলোতে কাজ করেছেন। এ ছাড়াও তিনি বিবিসি রেডিওতেও বেশ কিছু কাজ করেছেন। তিনি একবার অপেরা শোতেও অংশ নিয়েছিলেন। তিনি প্রথমে আর্চার নামের একটি সিনেমা পরিচালনা করেন। এরপর বেশিরভাগ সিনেমাতেই তাকে ভিডিও এডিটর হিসেবে পাওয়া যায়।
==
লি লি য়া ন
লিলিয়ান একজন ফ্রি ল্যান্সিং ভিডিও এডিটর। তিনি পড়াশোনার পাশাপাশি ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন প্রায় দুই বছর ধরে। ভিডিও এবং মোশন গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করছেন তিনি। সেই সাথে নিজের জন্যও কাজ করেন। এই কাজে তিনি মজা পান, বেশ কিছু কোম্পানির হয়ে কাজও করেছেন তিনি। ডিজনির এবিসি টেলিভিশন গ্রুপের সাথে কাজ করেছেন বেশ কিছু সময়। সেলিব্রিটি মাল্টিমিডিয়া প্রডিউসার হিসেবেও বেশ ভালো নাম করেন তিনি। নিজের একটি কোম্পানি আছে, কয়েকজন বন্ধু মিলে বাসার ভেতরই ওয়ার্কশপ বানিয়েছেন তিনি। নাম দিয়েছেন, ‘ক্রাসব্র্যান্ডস সোস্যাল মিডিয়া।’
---
মা য়া গা ও য়া
জাপানের ইতিহাসের সবচেয়ে বড় ভিডিও এডিটর মায়াগাওয়া। আকিরা নামের এক ফিল্ম ডিরেক্টরের সাথে কাজ করেন তিনি। পড়াশোনার পাঠ শেষ করেন জাপান থেকেই। তিনি তেমন জনপ্রিয় না হলেও বেশ ভালোই পরিচিত পান তিনি। তিনি খুব অল্প বয়স থেকে সিনেমা জগতে প্রবেশ করেন এবং তার বাবার ভিডিও ক্যামেরা দিয়ে শুরু করেন। সেসময় তার বয়স ছিল ১২ বছর। তিনি এরপর ৮এমএম-এর পিনহোল ক্যামেরা কিনেন এবং টুকটাক ফটোগ্রাফি শুরু করেন। এরপর তার ফিল্ম নিয়ে পড়াশোনা শুরু হয়। আর সেই থেকে আজ তিনি একজন সফল ভিডিও এডিটর হিসেবে পদাপর্ণ করেছেন।
---
আ র্চা র
আর্চার একজন ইন্ডিয়ান ভিডিও এডিটর। খুব ছোট বেলা থেকেই তার আগ্রহ ছিল এই ক্যারিয়ারটি নিয়ে। পড়াশোনাও করেন ফিল্ম নিয়ে। এরপর ভিডিও এডিটর হিসেবে যোগ দেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি বেশ কিছু তামিল সিনেমাতেও কাজ করেছিলেন। তার বেশ কিছু নামকরা সিনেমার মধ্যে রয়েছে, ‘রিদাম, আনবি সিভাম, ভানাখাই পোলা’ প্রমুখ। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন ‘নান কাদাভুল’ নামের সিনেমাটির জন্য। সম্প্রতি তিনি বেশ কিছু ভালো ভালো কাজ করছেন যেগুলো প্রায়ই আলোচনার শীর্ষে থাকতে দেখা যায় তাকে।
---
তা স নি ম
তাসনিমের জীবনের শুরুর কথা বলতে গেলে লন্ডনের স্কুলে ফিরে যেতে হবে। যেখান থেকে তার শিক্ষার শুরু হয়েছিল। তিনি ক্যামডেন গার্লস স্কুলে পড়েছিলেন। তিনি ইংরেজিতে এ মাইনাস পেয়ে পাস করেন। এরপর আর্টস নিয়ে পড়া শুরু করেন, ব্রামিংহাম ইউনিভার্সিটিতে। তিনি তার ক্যারিয়ারের শুরু করেন থিয়েটারের মাধ্যমে। সেখান থেকে তার অ্যাকটিং নিয়ে পড়াশোনা শুরু হয়। এবং শুরুতে তিনি রেডিওতে ঢোকেন কাজের জন্য। এরপর থেকে আস্তে আস্তে টেলিভিশনে কাজ করার সুযোগ পান। তার প্রথম দিকের কাজগুলোর প্রচার তিনি করতেন লিফলেটের মাধ্যমে। ধীরে ধীরে তিনি অভিনয় জগত্ ছেড়ে প্রবেশ করতে শুরু করেন ভিডিওএডিটিং-এর জগতে। এই জগতটি তিনি ভালোবাসেন।