বাংলাদেশ গেমসের লোগো মাসকট উন্মোচিত

গ্রাম-গঞ্জের চঞ্চলা, গতিময় এক প্রাণী কাঠবিড়ালীকে অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে মাসকট এবং গেমসের লোগো উন্মোচন করা হয়েছে। জাতীয় পতাকার রংয়ের সাথে মিল রেখে ধাবমান ক্রীড়াবিদকে করা হয়েছে লোগো। এবারের গেমসের থীম করা হয়েছে ‘হূদয়ে খেলার স্পন্দন’ এবং থীম সং করা হয়েছে ‘একই বিশ্বাসে আজ জেগেছে দুর্জয় প্রাণ’ সঙ্গীতটি বাজানো হয় অনুষ্ঠানে। খুব স্বল্প সময়ের একটি অনুষ্ঠান হলেও অতিথিরা পরস্পরের প্রশংসা করতে গিয়ে দীর্ঘ বক্তৃতাপর্ব অনুষ্ঠানে বিরক্তি কুড়িয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গেমসের সুইচ টিপে লোগো এবং মাসকট উন্মোচন করেন। আগামী ২০-২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে গেমস।