ইমাজিন কাপ বাংলাদেশের শিরোপা জয়ী বুয়েট ১০১

গত শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীদের বিশ্বের সর্ববৃহত্ তথ্যপ্রযুক্তির অলিম্পিকসের বাংলাদেশী ফাইনাল, ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩ এর চূড়ান্ত পর্ব। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনজনের হার্ট রেট যেকোন মুহূর্তে সার্বক্ষণিকভাবে নজরদারী করার উইন্ডোজ ফোন অ্যাপ তৈরি করে শিরোপাজয়ী হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট১০১ দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে প্রথম রানার-আপ হয় আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়-বাংলাদেশের টিম ব্লু, যারা একটি উইন্ডোজ ফোন অ্যাপ বানিয়েছেন যা দিয়ে মূক ও বধির মানুষের সাথে কথোপকথন করা যায়। দ্বিতীয় রানার আপ হয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নার্ডক্যাটস যারা উইন্ডোজ ফোনের জন্য বাংলা ফোনেটিক কীবোর্ড বানিয়েছেন। সারাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ মার্চের মধ্যে ১৩৫টি দল প্রতিযোগিতার নিবন্ধন করেন, প্রাথমিক বাছাই রাউন্ডে তা থেকে ১২টি দলকে তাদের প্রকল্প বিচারকদের সামনে উপস্থিত করেন, এবং তা থেকে চারটি দলকে চূড়ান্ত পর্বে তাদের বাস্তবায়িত প্রকল্প প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ মোস্তফা ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন সচিব নজরুল ইসলাম খান। মন্ত্রী ও সচিব মূল বক্তব্য রাখেন। বিচারক ছিলেন প্রিয়ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন, সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, নোকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাদী চৌধুরী, সেলিসের সিটিও শাহ আলী নেয়াজ তপু, মাল্টিমোডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির ম. আওয়াল, দৈনিক ইত্তেফাকের পরিচালক তারিন হোসেন, মাইক্রোসফট বাংলাদেশের এন্টারপ্রাইজ লীড মোহাম্মাদ আসিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইক্রোসফট বাংলাদেশের সিওও পুবুদু বাসনায়াকে, টেলিফোন শিল্প সংস্থার আবু আইউহাল মোয়াশির, রাদী চৌধুরী, তপন কান্তি সরকার এবং মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব। বিজয়ীদল পুরস্কার হিসেবে পেয়েছেন দোয়েল ল্যাপটপ ও নোকিয়া লুমিয়া ৬২০ ফোন, তাছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপরাও দোয়েলের পক্ষ থেকে ল্যাপটপ পেয়েছেন।বিজয়ীদল আর একটি অনলাইন রাউন্ড শেষে ইমাজিন কাপ ২০১৩ এর ওয়ার্ল্ডওয়াইড ফাইনালসে অংশগ্রহণের সুযোগ পাবে, যেটা এবার জুলাইতে হতে যাচ্ছে সেইন্টস পিটার্সবার্গ, রাশিয়াতে। মাইক্রোসফট কারিগরি শিক্ষার্থীদের জন্য ১১ বছর ধরে আয়োজন করে আসছে পৃথিবীর সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি অলিম্পিক সইমাজিন কাপ। বাংলাদেশে ও ইমাজিন কাপ গত দুবছর অনুষ্ঠিত হয়েছে এবং এদেশের ছেলেমেয়েরা ওয়ার্ল্ড ফাইনালসে যথাক্রমে নিউইয়র্ক এবং সিডনীতে অংশ নিয়েছে। প্রথম বারের মত অংশনিয়ে ২০১১ তে নিউইয়কের ওয়ার্ল্ড ফাইনাল সেদেশের ছেলেরা দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য উইন্ডোজ ফোনের অ্যাপ বানিয়ে ১৯০টি দেশের মধ্যে “পিউপল’ সচয়েস” বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে চমকে দেয় পৃথিবীকে। এবার আবারও আমাদের দেশের ছেলেমেয়েদের সামনে বিশ্বজয়ের হাতছানি। -প্রেস বিজ্ঞপ্তি