এ্যালিফ্যান্ট রোডে গুলি করে প্রাইভেট কার ছিনতাই

রাজধানীর এলিফ্যান্ট রোডে শনিবার চালককে গুলি করে একটি প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ গাড়ি চালক আব্বাস মিয়াকে (৪৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে আব্বাস মিয়া বাটা সিগন্যালে প্যারাগন প্রতিষ্ঠানের কর্মকর্তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার কাছে গাড়ির চাবি চান। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে দুটি গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।