তফসিলভুক্ত হল মেঘনা ব্যাংক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:২২
বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া ৯ ব্যাংকের মধ্যে আরো একটি ব্যাংক তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়েছে। গত ৪ এপ্রিল মেঘনা ব্যাংক তফসিলভুক্ত হয়। এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড তফসিলভুক্ত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তফসিলভুক্ত এসব ব্যাংককে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের নির্দেশনা মেনে চলতে হবে। মেঘনা ব্যাংকের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ নেতা এইচ এন আশেকুর রহমান (সংসদ সদস্য, রংপুর-৫) এবং আওয়ামী লীগ নেতা ও রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ (সংসদ সদস্য- ঢাকা-৩)।