বি শে ষ আ য়ো জ ন

বৈশাখে পাঁচতারা খাবার

বৈশাখের এই আয়োজনে কড়চার পাঠকদের জন্য দুটো বিশেষ রেসিপি দিয়েছেন পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুয়ের শেফ দ্য পার্টি প্রবল জেমস রোজারিও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু মা লা ই কু ল ফি উপকরণ :দুধ ২ লিটার, চিনি ২০০ গ্রাম, গুঁড়া দুধ ১০০ গ্রাম, পেস্তা কুচি ৫০ গ্রাম, মাওয়া ১০০ গ্রাম, এলাচ ১০ টুকরা, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২/৩টি। প্রণালি :দুধে এলাচ, দারুচিনি, তেজপাতা, চিনি দিয়ে ভালোমতো জ্বাল করে মাওয়া দিয়ে দিতে হবে। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ছেঁকে পেস্তা চপ দিয়ে বাটিতে ঢেলে ঠাণ্ডা করে ডিপ ফ্রিজে ৮ ঘণ্টা রাখলে জমে তৈরি হবে মালাই কুলফি। প ট লে র দো ল মা উপকরণ :খাসির মাংসের কিমা ২০০ গ্রাম, তেল ৩০ গ্রাম, পেঁয়াজ চপ ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২-৩টি, তেজপাতা ২ টুকরা, পটল ৫০০ গ্রাম। গ্রেভি :তেল ৫০ গ্রাম, সিদ্ধ পেঁয়াজ পেস্ট ২০০ গ্রাম, লবণ পরিমাণমতো, আদা+রসুন বাটা ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, কারি পাউডার ১/২ চা চামচ, কাজু পেস্ট ১ চামচ, ফ্রেস ক্রিম ১ টেবিল চামচ। প্রণালি :একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ পেস্ট হালকা বাদামী করে ভেজে হলুদ গুঁড়া, জিরাগুঁড়া, দারুচিনি, এলাচ, তেজপাতা, একটু পানি দিয়ে ভালোমতো ভুনে মাংসের কিমাটা দিয়ে দিতে হবে। মাংসের কিমা সিদ্ধ হলে শুকনা করে কিমা নামিয়ে ফেলতে হবে।  অন্য পাত্রে পটল খোসা ছাড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।  পটলের ভেতরে খাসির মাংসের কিমা পুরে দিতে হবে।  একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে সিদ্ধ পেঁয়াজ পেস্ট, লবণ, আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া টক দই, কারী পাউডার, কাজু পেস্ট, সব মসলা দিয়ে ভালোমতো কষিয়ে পটল দিয়ে দিতে হবে। এরপর ৪-৫ মিনিট দমে দিয়ে তারপর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে ফেলতে হবে। কো ম বা ই চি কো ড়ি উপকরণ :মুরগি ১ কেজি, সয়াবিন তেল ১/২ কাপ, কচি নারিকেলের পাতলা স্লাইস ১ কাপ, টক দই ১/২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, নারিকেলের দুধ ২ কাপ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, চিনি ১ চা চামচ, শুকনা মরিচ ২টি, সরিষা ১/৮ চা চামচ, তেজপাতা ২টি, লবণ পরিমাণমতো। প্রণালি :মুরগি ৮ টুকরা করে দই দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রাখতে হবে। গরম তেলে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং ধরলে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখতে হবে। বাকি পেঁয়াজের সাথে বাটা মসলা কষিয়ে মুরগির মাংস, তেজপাতা, লবণ, চিনি, গুঁড়া মরিচ দিয়ে কষাতে হবে। এরপর নারিকেলের দুধ দিতে হবে। মাংসের ঝোল শুকিয়ে এলে কাঁচা মরিচ ও বেরেস্তা দিতে হবে। তেলে শুকনা মরিচ ভেজে সরিষা এবং নারিকেল দিয়ে সামান্য ভেজে মাংসের উপর ঢেলে দিতে হবে। কিছুক্ষণ রেখে নামাতে হবে।