রেসিপি

পুরোটাই বাঙালি

বৈশাখে কমবেশি সবার বাড়িতেই ইলিশ-পান্তা আর নানা রকম ভর্তার আয়োজন থাকবে। কিন্তু এই গতানুগতিকতার বাইরে একটু ভিন্ন স্বাদ পেলে মন্দ হয় না। কড়চা তাই বৈশাখের এই বিশেষ আয়োজনে আপনাদের জন্য দিয়েছে দেশি স্বাদের ভিন্ন স্টাইলে রান্নার কিছু রেসিপি। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা এবং ছবি তুলেছেন এম এইচ মিশু দ ই দি য়ে ভা পে মা ছ উপকরণ :রুই বা কাতলা বা বোয়াল বা তেলাপিয়া আস্ত ১টি, টক দই ১/৩ কাপ, গোল মরিচ ১ চা চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, ক্রিম ৬ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। তেল ২ টেবিল চামচ, লেবুর রস ৪ চা চামচ। প্রণালি :আস্ত মাছটা আঁশ ফেলে ভালো করে ধুয়ে নিন। আস্ত মাছের দু’পাশ থেকে মাংসল অংশটুকু কেটে নিন। মাঝখানের কাঁটা ও মাথা ফেলে দিন। এরপর মাছের উপরের থেকে চামড়াটা কেটে ফেলুন। ক্রিম বাদে বাকি সবকিছু দিয়ে মাছে মসলা মেখে রাখুন ৩০ মিনিট। ওভেন ফ্রি হিট করুন ১০ মিনিট। ওভেনে ট্রেতে পানি দিন। তার উপর একটা বাটি বসান। মাছে ক্রিম মাখিয়ে বাটিতে বিছিয়ে দিন। ৩০ মিনিট বেক করুন। বে ক ড স ন্দে শ উপকরণ :আধা কেজি টক দই, ২৫০ গ্রাম চটকানো ছানা, ১ কাপ চিনি (গুঁড়া করা), ১ চা চামচ ভ্যানিলা, ২ টেবিল চামচ পেস্তা কুচি। প্রণালি :ছানা তৈরি :দুধ ১ লিটার, ভিনেগার ৩ টেবিল চামচ, পানি ৩ টেবিল চামচ। প্রথম দুধ সসপ্যানে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে ভিনেগারের সাথে পানি মিশিয়ে আস্তে আস্তে দুধে দিন। ঢাকা দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রাখুন। পানি ও ছানা আলাদা হয়ে যাবে। পানির রং সবুজ হবে। ছানা পাতলা কাপড়ে ছেকে ধুয়ে ফেলুন। ১ ঘণ্টা ছানা কাপড়ে ঝুলিয়ে রাখুন। ছানা ভালো করে চটকিয়ে নিন। টকদই কাপড়ে বেঁধে ঘণ্টাখানেক টাঙিয়ে রাখুন, যাতে একটুও পানি না থাকে। টক দই, ছানা, গুঁড়া চিনি, ভ্যানিলা একসঙ্গে ব্লেন্ড করুন। একেবারে ভালো মিশ্রণ হওয়া চাই। এবার তাতে পেস্তাকুচি মেশান। অবশ্য এটি বাদও দেওয়া যায়। একটি বেকিং ডিশে মাখন মাখিয়ে মিশ্রণটি ঢালুন। ১৬০ ডিগ্রি সে. উত্তাপে বেক করুন ২৫-৩০ মিনিট। এরপর তা ঠান্ডা করে কেটে পরিবেশন করুন। পা ট শা ক ব ড়া উপকরণ :পাট শাক ১ আটি, মসুর ডাল ২ কাপ, পোলাউয়ের চাল ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, তেল ভাজার জন্য, টেস্টিং সল্ট ১ চিমটি। প্রণালি :মুসুর ডাল ও পোলাউয়ের চাল ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক। এরপর বাটুন। শাক ধুয়ে দু’ভাগ করে কেটে নিন। ডাল, চাল বাটা, শাক, কাঁচা মরিচ, ধনেপাতা, টেস্টিং সল্ট সব একসাথে মেখে নিন। ননস্টিক ফ্রাইপ্যান অল্প তেলে চপের মতো করে মচমচে করে ভাজুন।