নোটিশ বোর্ড

আকাঙ্ক্ষা’স গ্ল¬্যামার ওয়ার্ল্ড নববর্ষ বরণ করতে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড বৈশাখের দিন আয়োজন করেছে ফ্রি বৈশাখী মেহেদি উত্সব। এ উত্সবে আগত সেবা গ্রহীতাদের হাত রাঙানো হবে ফ্রি মেহেদির আল্পনায়। বৈশাখের দিন বৈশাখী মেকআপ করলে অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদের কাছে হেয়ার স্টাইল করানো যাবে একদম ফ্রি। যোগাযোগ :০১৯৩৭৫১৩০০৬। ব্লাস বিউটি পার্লার বৈশাখ উপলক্ষে ব্লাস বিউটি পার্লার অ্যান্ড সেলুন ঘোষণা করেছে কমপক্ষে ২ হাজার টাকার সার্ভিসে ৪০% ছাড়। এ অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বৈশাখের দিন সকাল ৮টা থেকে এই পার্লার খোলা থাকবে। যোগাযোগ :৮৯৫৪৯৫৪। ক্রিয়েটো পরিবর্তনের ধারা ঠিক রাখতে স্টেজ তৈরিতে ক্রিয়েটো ব্যবহার করছে উন্নত প্রযুক্তি। নতুন ধরনের সেট ডেকোরেশনের মাধ্যমে দৃষ্টি কাড়ছে দর্শকদের। ক্লোজআপ ওয়ান, লাক্স চ্যানেল আই সুপার স্টারের মতো অনুষ্ঠানগুলোর স্টেজ তৈরি করে প্রতিষ্ঠানটি। যোগাযোগ :৯৮৭১২৫২। কেএফসি কেএফসি নিয়ে এলো অনন্য ফ্লেভারের পাঁচটি নতুন ‘হট্ উইংস্’ কম্বো মিল্। পাঁচটি কম্বো মিলের একটি হচ্ছে ২৪ পিস্ মজাদার, মচমচে হট্ উইংস্-এর একটি বাকেট্, যার সাথে ১ লিটারের পেপিস ফ্রি পাওয়া যাচ্ছে। অন্য মিল্গুলোতে হট্ উইংস্ ও রেগুলার পেপিস’র সাথে রয়েছে কেএফসি’র উল্লেখযোগ্য মজাদার আইটেম্। এখন কেএফসি’র সবগুলো আউটলেটে এই আকর্ষণীয় কম্বো মিলগুলো পাওয়া যাচ্ছে এবং ২৫০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে মিলগুলো উপভোগ করা যাবে। হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি সেলুন ধানমন্ডির ‘হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি সেলুন’ এনেছে বৈশাখের বিশেষ কিছু উপহার। রিবন্ডিং ও স্মুদিংয়ে ১৫% ছাড়সহ ১টি হেয়ার স্পা ফ্রি। সেই সাথে পহেলা বৈশাখে সকাল ৬টা থেকে মাত্র ১,০০০ টাকায় বৈশাখী মেকওভার, শাড়ি পরা ও চুলের সাজ করানো যাবে। যোগাযোগ :০১৭৪১২১৯৬২৪। নগরদোলা গত ২ এপ্রিল নগরদোলার ৭ম বর্ষে পদার্পণ উদ্যাপন উপলক্ষে নগরদোলার ধানমন্ডি শাখায় আয়োজিত বৈশাখী পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারের এই পোশাক প্রদর্শনীতে শত বছরের পুরাতন দারুশিল্পের বিভিন্ন নান্দনিক আলঙ্কারিক নকশাকে নগরদোলা এবারে তার বৈশাখী বর্ণিল পোশাক সম্ভারের অলঙ্করণের মূল অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছে। ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট কানিজ আলমাস খান, উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। রকসি থ্রিসি রকসি পেইন্টসের নতুন সংযোজন কাস্টমার কেয়ার সেন্টার ‘রকসি থ্রিসি’। রকসি পেইন্ট এবার তার ক্রেতাদের জন্য চালু করল কাস্টমার কেয়ার সেন্টার। ক্রেতার চাহিদার কথা বিবেচনা করেই রকসি পেইন্টস চালু করেছে অত্যাধুনিক সব সুবিধা সংবলিত কাস্টমার কেয়ার সেন্টার। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় এখানে যে কেউ একই ছাদের নিচে পাবে রং সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান। ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি আগামী ২৬ এপ্রিল থেকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি ২৮তম বেসিক ফটোগ্রাফিক ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। ২ মাসের এই ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন চলবে ৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা। যোগাযোগ :০১১৯৭২৬০৫৫২। বিবিআনায় বৈশাখী পোশাক ফ্যাশন হাউজ বিবিআনা প্রতি বছরের ন্যায় এবারের বৈশাখেও সৃজনশীলতার সম্ভার নিয়ে হাজির হয়েছে। বিবিআনার ধানমন্ডির আউটলেটে গত ৩০ মার্চ থেকে শুরু হয়েছে ভিন্ন ধারার এক বৈশাখী পোশাকের প্রদর্শনী। এ প্রদর্শনীতে ফিতা কেটে উদ্বোধন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ্ ও ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। সাকসেস ১৯৯২ সাল থেকে পরিচালিত মহিলাদের ট্রেনিং সেন্টার সাকসেসে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিয়ে ছাত্রী, গৃহিণী, কর্মজীবী মহিলা যে কেউ হতে পারেন একজন প্রতিষ্ঠিত নারী। কাটিং সেলাইয়ে ৫০% ছাড়ে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই তৈরি করতে পারেন আধুনিক শর্ট, লং, কামিজ, বিভিন্ন ডিজাইনের কামিজের গলা, লেডিজ ফতুয়া, পাঞ্জাবি, কামিজ, আনারকলিসহ প্রায় ৭০টি আইটেম। যোগাযোগ :০১৮১৯২৭৫৬৯১। ইকো ইনোভেটরস্ ইন্টেরিয়র হাইস ইকো ইনোভেটরস্ নিয়ে এসেছে পরিবেশবান্ধব ও ভিন্নধর্মী অন্দরসাজের নানা রকম নান্দনিক সব আয়োজন। এ ছাড়া নববর্ষকে সামনে রেখে ইকো ইনোভেটরস্ দিচ্ছে বাসা, অফিস, শোরুমসহ সব ধরনের ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশনের উপর ২০ অংশ ছাড় । যোগাযোগ :০১৭৭৯৪৩৫৮৪৮। ঢাকা রিজেন্সীতে নববর্ষের আয়োজন নতুন বর্ষকে বরন করে নেয়ার জন্য প্রতিবারের মত এবারও নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সী হোটেল এন্ড রির্সোট। ১৪ই এপ্রিল সকাল ১২.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত ঢাকা রিজেন্সীর গ্রান্ডডিয়স রেষ্টুরেন্ট লেভেল-৬ এ চলবে এই মহাউত্সব। চটপটি, ফুসকা, হাওয়াই মিঠাই সহ মুখরোচক নানা বাঙালি খাবারের সমাহার সহ থাকবে ভাগ্যগনক টিঁয়া-পাখি, ফেইস পেইন্টিং, জাদু আর সাথে পান্তা ইলিশ তো আছেই। বিস্তরিত জানতে অথবা বুকিং এর জন্য যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৫৬৫।