রানিনগরে পাওয়া এই শিশুটি কার

রানিনগর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর রানি-নগরে রেল-লাইন থেকে ৭ বছর বয়সের একটি শিশু পাওয়া গেছে। শিশুটি তার নাম সাব্বির, পিতা- সিদ্দিক হোসেন, মাতা-আছমা বেগম বলে জানায়। বাবা নেই। মা আছে। কাকলী বস্তিতে থাকে। মা ঢাকার বনানীর একটি হোস্টেলে কাজ করে। সে কিভাবে এসেছে তা বলতে পারে না। তারা ২ ভাই ১ বোন। ছোট ভাইয়ের নাম তুহিন ও বোনের নাম ছামিয়া। বোন কোলের শিশু। বর্তমানে সাব্বির রানিনগর উপজেলার গোনা গ্রামের লুত্ফর রহমানের বাড়িতে রয়েছে। প্রকৃত অভিভাবককে চয়েন উদ্দিন সরকার, মোবাইল নং- ০১৭২৬-২০৫৯৯৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।