পত্নীতলায় জমি
দখলের সংঘর্ষে
কৃষক খুন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলার চকভবানী গ্রামে গতকাল সোমবার সকালে বন্ধকী জমির দখল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক আবুল কালাম আজাদ ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। সংঘর্ষে আরো চারজন মারাত্মক জখম হন। এরা হলেন: আশরাফুল ইসলাম (৪৬), গোলাম মোস্তফা (৫৫), আব্দুস ছাত্তার (৬০) এবং হামিদুল ইসলাম (৩৭)। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গতকাল সোমবার রউফের সঙ্গে আজাদের পরিবারের ঝগড়া বাধে। একপর্যায়ে রউফ ও তার লোকজন হাসুয়া, ফলা ও লাঠি নিয়ে আজাদসহ তার পরিবারের লোকজনের উপর হামলা চালালে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নিহত হয়।