বিশ্বনাথে আখতারুন্নাহার
বেবীর মৃত্যুবার্ষিকী
পালিত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা বেগম আখতারুন্নাহার বেবীর ২১ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সিলেটস্থ বিশ্বনাথ ইয়াং সোসাইটি। গত রবিবার, বেলা দুইটায় সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের স্থানীয় একটি পত্রিকা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ (সদর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক ফজিরউদ্দিন, সংবাদকর্মী অসিত রঞ্জন দেব, আলোকচিত্রী সফিকুল ইসলাম সফিক, আবুল কাসেম, সংগঠক আবদুস সালাম মুন্না, সেফুল দাস, রুবেল দাস, নূরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বেগম আখতারুন্নাহার বেবীর আত্মার মাগফেরাত কামনা করেন।