নোয়াখালী বিএনপির
সভাপতির মুক্তি দাবিতে
মানববন্ধন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক এমপি গ্রেফতারকৃত মো. শাহজাহানের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, জেলা কৃষক দলের সভাপতি সলিমউল্যা বাহার, জেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম কিরন প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মো.শাহজাহান গ্রেফতার হবার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।